এই pdf বই সম্পর্কিত অভিযোগ/পরামর্শের জন্য, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন
{getToc} $title=এই পোস্টে আছে....} $count={true}
প্রতীক্ষিত মাহদি, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ pdf ডাউনলোড লিংক
প্রতীক্ষিত মাহদি, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ pdf Download বইটি আপনারা সম্পুর্ন ফ্রীতে “ ই বুক মহল ” থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা জুবায়ের রশীদ এর প্রতীক্ষিত মাহদি, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ বইটি পিডিএফ (pdf) সংস্করন সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি।
প্রতীক্ষিত মাহদি, দাজ্জাল ও ইয়াজুজ মাজুজ pdf বই থেকে নমুনা পাঠ্য
পবিত্র কুরআনের বহু আয়াতে ইমাম মাহদির আগমনের প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে। ইমামুল মুফাসসিরিন আল্লামা ইবনে জারির তাবারি রহ. لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌّ وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ 'তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা আর আখেরাতে রয়েছে বড়ো শাস্তি। এ আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে দুনিয়াতে লাঞ্ছনা বলে ইমাম মাহদির আগমন, কুসতুনতুনিয়া বিজয় এবং তাদের ও তাদের পরিবার-পরিজনকে বন্দি করাকে বোঝানো হয়েছে। ইমাম কুরতুবি রহ., হজরত কাতাদা রহ. থেকে বর্ণনা করেন, উপর্যুক্ত আয়াতে দুনিয়ার লাঞ্ছনা দ্বারা উদ্দেশ্য হলো ইমাম মাহদির আগমন, পৃথিবীব্যাপী তার রাজত্ব প্রতিষ্ঠা, আম্বুরিয়া, রুম, কুসতুনতুনিয়াসহ অন্যান্য শহর বিজয়। সেখানকার কাফের ও তাদের পরিবার-পরিজনকে বন্দি করা। ইমাম শাওকানি রহ. বলেন, 'পবিত্র কুরআনের ওই আয়াতে তাদের পার্থিব লাঞ্চনার কথা বলে মাহদির আগমন, তার রাজত্ব প্রতিষ্ঠা এবং কুসতুনতুনিয়া বিজয়কে বোঝানো হয়েছে।' নিম্নের আয়াতের ব্যাখ্যায় মুকাতিল ইবনে সুলায়মান রহ. বলেন, وإِنَّهُ لَعِلْمُ لِلسَّاعَةِ فَلا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاط مُسْتَقِيم আর তিনি কিয়ামতের একটি নিশ্চিত নিদর্শন। অতএব তোমরা কিয়ামতকে মোটেও সন্দেহ করো না। তোমরা আমার অনুসরণ করো, আর এটাই হল সিরাতে মুস্তাকিম বা সরল পথ"
এ আয়াতে 'তিনি' দ্বারা উদ্দেশ্য ইমাম মাহদি আল্লাহ তায়ালা যাকে শেষ জমানায় ঈমানদারদের নেতা হিসেবে প্রেরণ করবেন। তার আগমনের পর কিয়ামতের অন্যান্য নিদর্শন প্রকাশিত হবে এবং কিয়ামত সংঘটিত হবে। হাদিসের আলোকে ইমাম মাহদি ইমাম মাহদির আগমনের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। বহু হাদিসে তার আগমনের সুসংবাদ এসেছে । হজরত আলি রাদি, থেকে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ ও সহিহ আল- জামে গ্রন্থে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, المهدي منا آل البيت، يصلحه الله في ليلة 'মাহদি আমার বংশ থেকে হবে। আল্লাহ তায়ালা তাকে একরাতে খিলাফতের যোগ্য বানাবেন।"
এ হাদিসে في Jala 'আল্লাহ তাকে একরাতে খিলাফতের যোগ্য বানাবেন' এর মর্ম হলো ইমাম মাহদি তাওবা করবেন। সংশোধিত হবেন। আল্লাহ তাকে সঠিক পথ প্রদর্শন করবেন। ফলে তখন তিনি খিলাফতের জন্য উপযুক্ত বিবেচিত হবেন। হজরত আবু সাইদ খুদরি রাদি থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, المهدي مني -أي: من آل البيت أجلى الجبهة -أي: واسع الجبهة، منحسر الشعر، أقنى الأنف أي حاد الأنف ليس بأفطس ولا معوج مع دقة أرنبته يملأ الأرض قسطاً وعدلاً كما ملئت ظلما وجوراً، يملك سبع سنين