হিজাব আমার পরিচয় - Hijab Amar Porichoy

Hijab Amar Porichoy pdf download
বই নামঃ হিজাব আমার পরিচয়
লেখকঃ জাকারিয়া মাসুদ
প্রকাশনীঃ সমর্পন
প্রকাশকালঃ নভেম্বর-২০০৯
ভাষাঃ বাংলা,আরবী
পাতাঃ৮৫
সাইজ26.4 MB
Source of this ebook

এই pdf বই সম্পর্কিত অভিযোগ/পরামর্শের জন্য, অনুগ্রহ করে এখানে ক্লিক করুন


{getToc} $title={এই পোস্টে আছে....} $count={true}

হিজাব আমার পরিচয় pdf ডাউনলোড লিংক

হিজাব আমার পরিচয় pdf Download বইটি আপনারা সম্পুর্ন ফ্রীতে “ ই বুক মহল ” থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা জাকারিয়া মাসুদ এর হিজাব আমার পরিচয় বইটি পিডিএফ (pdf) সংস্করন সংগ্রহ করেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি।

হিজাব আমার পরিচয় pdf বই থেকে নমুনা পাঠ্য

আমি হিজাব। আসমানের ওপর থেকে আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে। আমি তোমার সার্বক্ষণিক সঙ্গী। তোমার পরিচয়পত্র। না, কোনো জাতীয়তাবাদী আইডি কার্ড না। তোমার জীবন-দর্শনের পরিচয়পত্র। আমি তোমার পরিচ্ছন্ন সত্তার পরিচয় বহনকারী। মানুষকে তোমার মতাদর্শ ও তোমার চিন্তা-চেতনা সম্পর্কে অবহিত করি আমি। যে ব্যক্তি তোমার সাথে কথা বলতে চায়, তাকে শুধু তোমার চিন্তার দিকে তাকানোর নির্দেশ দিই। সৌন্দর্য ও সাজসজ্জা থেকে আড়াল করে রাখি তোমায়। তোমার দেহসুষমা জানতে দিই না কাউকেই। আমি হিজাব। বিস্তৃত দিগন্তে সগৌরবে উড়তে থাকা বিজয় নিশান। আমি এক সুস্পষ্ট বার্তা। আমি বার্তা দিয়ে যাই ক্ষণে ক্ষণে। পলে পলে জানিয়ে যাই আল্লাহ-ভীতির কথা। তোমার অন্তরে লুকিয়ে আছে তাকওয়া, সদা জাগ্রত আছে আল্লাহর ভয়, আর তারই প্রকাশ ঘটবে আমাকে জড়ানোর মধ্য দিয়ে। আমাকে আপন করে নিলে তুমি নিজের ঈমানি পরিচয়কেই ধারণ করবে। ভেতরে ও বাইরে—সবদিক দিয়েই নিজের আদর্শ আঁকড়ে ধরার সুযোগ পাবে।

আমি একটি শ্যামল কানন। সুন্দর ফুল ও সুমিষ্ট সুবাসে মুখরিত বাগিচা। সুনিবিড় ছায়ায় ঢাকা আমার প্রাঙ্গণ। বিহঙ্গের কলকাকলিতে মুখরিত আমার আঙিনা। কিশলয়ে ছেয়ে আছে এই কুঞ্জের প্রতিটি গাছ। আমার প্রাঙ্গণে যে-ই প্রবেশ করে, তাকেই আমি ছায়াবীথিতলে স্থান দিই। আমার আঙিনায় বিচরণের উপকারিতা যে অনুধাবন করতে পারে, তাকে আমি আমার মাঝে প্রবেশ করতে উদ্‌বুদ্ধ করি। তোমাকেও আহ্বান জানাচ্ছি। এসো, আমার সুবিশাল অঙ্গনে এসো। প্রজাপতির মতন একবার ঘুরে যাও আমার আস্তিনা থেকে। নির্মল ছায়ায় বিশ্রাম নিয়ে যাও একটিবার। তোমার তৃষিত আকুল আঁখিকে একটু প্রশান্ত করে নাও।

আমি তোমার রক্ষাকবচ। তোমার সুরক্ষাদ্বার। কিন্তু অন্যদের কাছে যদি আমার উপকারিতাগুলো না বলো, তা হলে আমি পরিণত হব নিতান্ত এক দায়সারা অভ্যাসে। আমি হয়ে যাব ভারী বোঝার মতো কিছু একটা। যা থেকে তুমি সারাক্ষণ পালাতে চাইবে। যার হাত থেকে বাঁচার জন্যে হাঁসফাঁস করবে। যাকে অবহেলা করতেও তুমি পিছপা হবে না। আমার শিষ্টাচার মানার ক্ষেত্রে উদাসীন হয়ে পড়বে তুমি। তখন আমি নিষ্ক্রিয় হয়ে পড়ব তোমার জীবনে। আল্লাহ আমাকে যে জন্যে আবশ্যক করেছেন, সে প্রভাবটা আর খাটাতে পারব না। বাড়িয়ে দিতে পারব না তোমার তাকওয়ার স্তর। পরিবর্তন আসবে না তোমার চালচলনে। আমি হয়ে যাব আত্মাবিহীন এক দেহ। অন্তঃসারশূন্য এক আকৃতি। মাথায় চাপিয়ে দেওয়া একটুকরো কাপড় ছাড়া আমাকে আর কিছুই মনে হবে না। দোহাই লাগে, আমাকে অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করো।

Report this book

1 মন্তব্যসমূহ

نموذج الاتصال